"কইতরির মা"
কইতরির মা সুনছনি খবর
চোখ কান কি রাহো খোলা ।
তোমার মাইয়ারে সাবধানে রাইখো
তুমি তো আবার মন ভোলা ।
দেশটা অহন ভইরা যাইতাছে
মানুষ রুপি ধর্ষক শকুন ।
বাড়ি গাড়ি স্কুল মাদ্রাসায় অহন
ধর্ষণের পরে হচ্ছে গুম খুন ।
তোমার মাইয়ার চলা চলতি
দেখে তো ভালো মনে হয়না ।
সাইজ্জা গুইজ্জা যেইভাবে থাকে
আরো পরে এমেটি স্বর্ণের গয়না ।
সারাদিন দেহি কানে হেডফোন
মোবাইলের কিবোর্ডে করে টাইপিং ।
শাষন কইরো তোমার মাইয়ারে
কার সাথে করে যেনো চ্যাটিং ।
দেশের অবস্থা অনেক খারাপ
সাবধান তুমি অহনি হও ।
মান ইজ্জত থাকতে তোমাদের
অহনি সতর্ক হতে মাইয়ারে কও ।


0 coment rios: