Saturday, August 15, 2020

এবং তারপর কি?

 এবং তারপর কি?

ডায়েরীর শেষাংশ'
©নুসরাত শর্মি



এক পৃথিবী অবাক বিস্ময় সূচক দৃষ্টিতে তোমার চলে যাওয়া দেখলাম!
তুমি যতো দূর পা বাড়াচ্ছো আমার দু-চোখ ঝাপসা হতে লাগলো,
কী যেনো বলতে চেয়েছিলাম তোমায়!
কিন্তু বলতে পারছিলাম না কিছুতেই।

প্রতিবারি একটা কথা কোথাও যেনো বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসছে।
তোমার কান অবধি পৌঁছাতে পারছিলো না!

মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন কিছু শব্দ উচ্চারণ করতে গেলেই গলায় কাটার ন্যায় আটকে যায়।
তাই আর বলা হয়ে উঠেনি,
পরিশেষে তুমি যখন পৌঁছে যাও তোমার গন্তব্যে!
আমি তখন সস্তির কাধে অশ্রুপ্রলেপ দিতে শুরু করি।

তোমার চলে যাওয়ার প্রতিটা পায়ের শব্দ আমার কানকে তীব্র ভারী করে তুলে!
আমি চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম,
কিন্তু কাঁদতে পারিনি।

অশ্রুজল চোখের কোণায় টলমল করতেই
আমি দ্বীর্ঘশ্বাস আর এক ফোঁটা চোখের জল ডায়রীর শেষ পাতায় ঠাঁই দিলাম,
কলমের কালি আর মধ্যরাতে মোমের নিভূ নিভূ আলো সাক্ষি ছিলো!
আমার দুঃখ গুলো একের পর এক তারা দেখলো,
কী যে যন্ত্রনা দেয় তোমার চলে যাওয়া পায়ের পদধুলি।

ভীতরটা খরায় খা খা করতে থাকে!
অনুভুতিহীন নির্বাক চোখে তারা দেখে যায়
আমার ডায়রীর শেষাংশ কতোটা বিষাদে ভরপুর।
'ডায়েরীর শেষাংশ'
©নুসরাত শর্মি

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: