ক্রমশ গুটিয়ে নিতে থাকি নিজেকে
অসময়ে তোমার হাত থেকে বাঁচতে।
তোমাতে ভয় আমার চিরকালের,
বলতে পার জন্মগত।
সকলে তাই আমাকে বলতো,বলতো বলছি কেন
এখন তো বলে, পাগল, আবেগি এমন কত নামে।
তোমায় নিয়ে আবেগি কবিতা লিখছি
এই খবর টা পেয়ে পূবাল হাওয়া,
যখন বইতে শুরু করে উত্তরের জানালা দিয়ে।
আর যাবার সময় একটু হলেও"আবেগি ছোঁয়া"য়
ছুঁয়ে যেতে আমার হৃদয়ের উষ্ণতাকে।
তোমার "আবেগি ছোঁয়া" পেয়ে আমি উঠি শিউরে
তাই ছুট্টে গিয়ে আগে,
উত্তরের জানালা-দরজা গুলো দিই বন্ধ করে।
হয় তো তুমি কষ্ট পাও মনে
এভাবে আমার কঠিন আচরণে,
তবুও আমি বলি,
তুমি আবেগে অনুভবেএসো,
তোমায় আমি রাখবো বুকে করে
আবেগি কবিতায় জড়িয়ে।
আজ আবেগে আবেগি মনে আবেগি কবিতা
নিই না একটু,
পকেট ভরে কুড়িয়ে।
তুমি কিন্তু আছো তোমার জায়গাতেই।
আবেগি মনে রাত কেটে যাওয়া ভোরে
অথবা দিনাবসানে
কেমন একটা,
তোমার" আবেগি ছোঁয়া"পাই সারা হৃদয় জুড়ে।
" আবেগি ছোঁয়া"
কলমেঃজাহাঙ্গীর ZAlam
আবেগি লেখক।


0 coment rios: