------------ভালোবাসার আবিষ্কার ----------
আমি নীল আকাশ হয়ে যেতে চাই
যদি শরৎ হও তুমি
আমি জোয়ারে ভেসে যেতে চাই
যদি বর্ষা হও তুমি
রক্তাক্ত রাজপথে মিছিলে যেতে চাই
যদি রাজনীতি কর তুমি
ষড়যন্ত্রের যত হুঙ্কার গুড়িয়ে দিতে চাই
যদি আদেশ কর তুমি
আমি কখনও ভ্রমর হয়ে যেতে চাই
যদি বাগিচার ফুল হও তুমি
আমি আঁধারে হারিয়ে যেতে চাই
যদি জোঁনাকি হও তুমি


0 coment rios: