Saturday, October 31, 2020

কবিতা " মানবজীবন "

 " মানবজীবন "

শিশির রায়।
তাং_____/১৫/০৭/২০ইং।
_______________________



মানবজীবন দুর্লভ জীবন,
সুখে দুঃখে গাঁথা।
তবুও মোরা সুখের আশায়,
নষ্ট করছি মাথা।
এই দুনিয়ায় দীন আমি,
দুঃখে জীবন গড়া।
পাইনি খুঁজে ভুবন মাঝে,
সুখ বৃক্ষের গুঁড়া।
টাকা পয়সা সবই আছে,
মনের সুখটা ছাড়া।
জগতের সব পেয়েও আমি,
ভালোবাসা হারা।
সুখ নদীতে ঝাপ দিয়েছি,
কূল-কিনারা না পাই।
সুখের আশায় ব্যথার নদীতে,
ভেসে আমি যাই।
এই দুনিয়ায় সবাই পর,
কেহই আপন নয়।
সুখে দুঃখে বিপদে-আপদে,
ঈশ্বরই আপন রয়।
ফুরিয়েছে সাঁঝের বেলা,
আধার ঘনিয়ে এলো।
প্রাণ পাখিটা আপন নীড়ে,
এবার চলেই গেলো।
~~``~~

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: