Saturday, September 5, 2020

কবিতা _-- " বাবা "

 কবিতা _-- " বাবা "

কলমেঃ-শিশির রায়
_____//তাংঃ-১৭/০৬/২০ইং।


আমার বাবা সেরা বাবা,
এই পৃথিবীর মাঝে।
শৈশবকালে ঘুরেছি আমি,
উঠে বাবার কাঁধে।

অপেক্ষায় চেয়ে থাকতাম,
ঐ দুরের রাস্তা পানে।
হাট থেকে এসে বাবা প্রথম,
আমায় বুকে নিতো টেনে।

যখন আমি প্রথম স্কুলে যাই,
বয়স আমার ছয়-সাত।
হাটতে গিয়ে হোঁচট খেলে,
ধরতাম বাবার হাত।

বাবা সদাই ব্যস্ত ছিলেন,
সংসারের নানান কাজে।
বাবার সুখটা ছিলো সর্বদা,
আমাদের হাসির মাঝে।

বাবা হলো জীবনের মূল,
বাবা বটবৃক্ষের ছায়া।
বাবার জন্য সব সন্তানের,
থাকে যেনো মায়া।

বাবা হলো আত্মার অস্তিত্ব,
সন্তানের দেহের ভিতর।
বেঁচে থাকুক সকল বাবা,
হাজার হাজার বছর।

❤❤আজ বাবা দিবসে আমার বাবার পাশাপাশি বিশ্বের সকল বাবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। ❤❤

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: