" ইচ্ছে করে "
ইচ্ছে করে আকাশ হয়ে যেতে,
যদি চাঁদ হও তুমি।
ইচ্ছে করে বায়ু হয়ে যেতে,
যদি সুভাষ হও তুমি।
ইচ্ছে করে ভ্রমর হয়ে যেতে,
যদি ফুল হও তুমি।
ইচ্ছে করে মেঘ হয়ে যেতে,
যদি বৃষ্টি হও তুমি।
ইচ্ছে করে সমুদ্র হয়ে যেতে,
যদি ঢেউ হও তুমি।
ইচ্ছে করে নদী হয়ে যেতে,
যদি বর্ষা হও তুমি।
ইচ্ছে করে জোয়ার হয়ে যেতে,
যদি ভেসে যাও তুমি।
ইচ্ছে করে সুর হয়ে যেতে,
যদি গান হও তুমি।
ইচ্ছে করে কবিতা হয়ে যেতে,
যদি শ্রোতা হও তুমি।
ইচ্ছে করে প্রেমিক হয়ে যেতে,
যদি তার কারণ হও তুমি।
ইচ্ছে করে তোমার হয়ে যেতে,
যদি আমার হও তুমি।
ইচ্ছে করে কবি হয়ে যেতে,
যদি কবিতা হও তুমি।
*********


0 coment rios: