" মায়াবীনি কন্যা "
অচিন পুরের মায়াবীনি কন্যা,
তোমার কাজল কালো আঁখি।
তোমায় একটু দেখার তরে,
জানালায় দেই যে উঁকি।
বসন্তের মৃদু বাতাসে যখন,
এলোমেলো হয় তব কেশ।
এলোচুলে মুখটি তোমার,
লাগেজে বড়ই বেশ।
কপালের লাল টিপটি তোমার,
যেন পূর্ণিমার চাঁদ!
এত দেখছি তবুও কেন মোর,
মিটেনা দেখার স্বাদ।
আমায় দেখলে মুখ ঘুড়িয়ে,
মুচকি কেন হাসো।
তবে কি আমি ধরেই নিবো,
তুমিও আমায় ভালবাসো।
*****


0 coment rios: