"সাদাকালো জীবন "
কলমেঃ- শিশির রায়।
তাং_______//১৩/০৬/২০ইং
__________________________
জীবন আমার সাদাকালো,
হবেনা আর রঙিন।
যে দিনগুলা গত হয়েছে,
সেই দিনগুলো ছিলো সুদিন।
জীবন সাগরের জোয়ারে-তে,
চলছি আমি ভেসে।
তারমাঝেও একটি ছবি,
তোললাম মুচকি হেসে।।
হাসি বড়োই অদ্ভুত জিনিস,
কষ্ট লুকিয়ে রাখে।
আমার মত কষ্ট ভুলতে সবাই,
মুচকি হাসি দিয়ে থাকে।


0 coment rios: