"কবিতা ফেইসবুক "
শিশির রায়।
তাং_____/১৮/০৭/২০ইং।
_____________________
ফেইসবুক আমার প্রিয় বন্ধু,
একাকিত্বের সাথী।
ইহার কারণেই জ্বলবে একদিন,
জীবনের লাল বাতি।
ফেইসবুকে'তে খারাপ ভালো,
সবরকম দিকই আছে।
ভালোর চেয়ে খারাপ হলে ভাই,
জীবনটাই হবে মিছে।
কিছু মানুষ আজ হচ্ছে নষ্ট,
ফেইসবুকের ফাঁদে পড়ে।
ফেইক' আইডি আসল ভাবিয়া,
কিছু নিরবে ধুঁকে মরে।
ফেইসবুকের কারণে ছাত্র-ছাত্রীর,
পড়াশোনায় নেই মনোযোগ।
সমাজের সকল ব্যধির মধ্যে,
এটি একটি কঠিন রোগ।
ক্ষুধার তাড়নায় দুধের শিশু,
চিৎকার করে মরে।
মা যে তাহার ফেইসবুক নেশায়,
মত্ত হয়ে আছে পড়ে।
ফেইসবুক বড়ো আজব নেশা,
সময়কে করছে নষ্ট।
ফেইসবুক এর কারণে বহু মানুষ,
হয়ে যাচ্ছে পথভ্রষ্ট।
~~~~~~~~````~~~~~~~~
