কবিতাঃ- "" আমি ""
কলমেঃ-শিশির রায়।
তাং___/২১/০৬/২০ইং
-------------------------------
"আমি" বড়োই প্রিয় শব্দ,
'আমি' শব্দ বড়োই কঠিন।
'আমি' আমি করেই আমার,
অতিবাহিত হচ্ছে দিন।
ভালো হলে 'আমি' 'আমি',
মন্দ শুনলে চুপ।
এই পৃথিবীর "আমি" গুলো,
সময় বুঝে নেয় রুপ।
আমার "আমি" আজ পাইনা খুঁজে,
এই পৃথিবীর মাঝে।
হারিয়েছে সত্তা থেমে গেছে গতি,
নতুন অজানা সাজে।
আকাঙ্ক্ষা মনের পৃথিবীর সবাই,
রাখবে "আমি" কে স্মরন।
অন্তহীন যাত্রায় সবাই "আমি" কে,
লাশ হিসেবে করেছে বরণ।।
*****★*****


0 coment rios: