Sunday, November 1, 2020

 কবিতাঃ~ "" ক্রোধ ""

কবিতাঃ~ "" ক্রোধ ""

 কবিতাঃ~ "" ক্রোধ ""

কলমেঃ -শিশির রায়।
তাং___/০৬/০৭/২০ইং
-------------------------------



মনে যখন উদিত হয় ক্রোধ,
থাকেনা সত্যি মিথ্যার বোধ।
আঘাতে হিতাহিত জ্ঞান হারিয়ে,
নিতে চাই প্রতিশোধ।

ক্রোধের বসে হারিয়ে ফেলি,
মনুষ্যত্ব আর বিবেক।
ক্ষমাই যে হলো মহৎ গুণ,
জাগ্রত করো বিবেক।

ক্রোধের মুহূর্তে কি যে বলি,
থাকেনা কোন জ্ঞান।
ক্রোধের কারণে কত গুণীজন,
হারিয়েছে নিজের সম্মান।

ক্ষমায় মিলে অফুরন্ত সুখ,
এটা মহিষীদের কথা।
প্রতিশোধে শান্তি মিলে না,
মিলে দ্বিগুণ ব্যাথা।

ক্রোধের সময় ধৈর্য ধারন,
সকল ধর্মেই কয়।
ক্রোধ যিনি জয় করেছে তিনি,
মহৎ মানুষ হয়ে রয়।